নারীজীবন/নারীশক্তির কবিতা ছন্দ কবিতা
মাতৃরূপী দুর্গা

মাতৃরূপী দুর্গা

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কনিকা রায়

ঢ্যাং কুরকুর ঢ্যাং কুরকুর ঢাকে পড়ল কাঠি,
শিশু বৃদ্ধ সকলের মন আনন্দে পরিপাটি।
ছোট্ট খোকা শুধায় মাকে,
আচ্ছা মাগো— বলো তো সত্যি করে!
মাতৃরূপী দুগ্গা মায়ের এত শক্তি হল কেমন করে?
কেমন করে অসুরের দল ধ্বংস করলেন তিনি?
তার শরীরে এত যদি এল কোথা থেকে?
মা বললেন নারীর যে অসীম শক্তি খোকা—
সেই শক্তির বলে মা দুর্গা অসুরকে করলেন নিধন,
মায়ের আলোর জ্যোতিতে ভরল বিশ্ব ত্রি-ভুবন।
খোকা বলে মায়ের যখন এতই শক্তি—
তবে তুমি কেন থাকো চুপ?
মাগো তোমায় দেখে আমার দুঃখে ভরে বুক।
কেন ধরো না ত্রিশূল হাতে? কেন দাও না শাস্তি?
অন্যায় করে যারা তোমার সাথে।
দেখব আমি তোমার আলোর ছটা।
সকলকে বলবো আমি দুগ্গা মায়ের মতো সাহসী আমার মা-
টা।
সকলকে বলবো আমি দুগ্গা মায়ের মতো সাহসী আমার মা-
টা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা