সুভাষ মরে নাই
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
অগণিত বাঙালি,
ভারতবাসী
খোঁজে তাঁকে
তাদের প্রিয় সুভাষকে
সেই যে বাড়ি থেকে
বেরিয়ে গেল ছেলেটা
দু চোখে স্বপ্ন নিয়ে,
স্বদেশ গড়ার আগুন বুকে নিয়ে
এখনও তো ফিরলো না ছেলেটা.....
দেশকে,
তাঁর মাকে
স্বাধীন করবে বলে
পরাধীন শিকল খুলে ছুঁড়ে ফেলে দেবে বলে
অসংখ্য ভাইয়ের, মায়ের চোখে
নতুন স্বপ্ন আঁকবে বলে
এখনও তো ফিরলো না ছেলেটা......
সুভাষ এখনও ঘরে ফিরে নাই
কিন্তু সুভাষ মরে নাই
সুভাষ মরে না
আজও যখন কোনো যুবক কিংবা তরুণ
গর্জে ওঠে কোনো প্রতিবাদে
সুভাষকে দেখা যায়
সুভাষ দেখা দেয় কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে
যখন জয় হয় সত্যের
তখন সুভাষকে দেখা যায়
সুভাষ দেখা দেয়
যখন তেরঙা পতাকা ওড়ে
পতাকার ঠিক মাঝখানে
সুভাষকে দেখা যায়
সুভাষ দেখা দেয়
যখন নতুন স্বপ্ন জেগে ওঠে
যখন নতুন স্বপ্ন দেখা দেয়
তখন দেশের হৃদয়ে
ভারতবর্ষের হৃদয়ে
তখন সুভাষকে দেখা যায়
ওই যে বলছে শোনো
উচ্চকণ্ঠে বলছে ভারতবাসী
ভালোবেসে বলছে
দৃঢ়ভাবে বলছে
সুভাষ মরে নাই
সুভাষ মরে না
সুভাষ জ্বলতে থাকে বুকের ভিতর
আগুনপাখি হয়ে.....
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর