প্রেমের কবিতা গদ্য কবিতা
এক পশলা প্রেম

এক পশলা প্রেম

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

শুভ্র সরকার

একমুঠো মেঘ দিও আমায়
অতীতের ক্ষতগুলো খুঁজতে গিয়ে হারিয়ে যাক পথ
ক্লান্তির নাভিদেশে আঁধারের চুম্বন
নেমে আসুক ঘুম
তোমার সুগভীর আলিঙ্গনে থেমে যাক সময়
তারপর হঠাৎ
ঘুম ভেঙে যাক
এক পশলা বৃষ্টির আদরে
ফ্লিকফোয়ায় রাত্রি জমুক আরো খানিকটা পুরু হয়ে,
প্যারাসিটামল দিও খানিক
ধূমজ্বর আসার আগেই ঠিক খুঁজে নেব তোমার ঠোঁট
লোডশেডিং হবার প্রবল সম্ভাবনাময় সময়ে আগলে নিও
বুকে
ঝড়ের তাণ্ডব থেকে যাবে না হয় পলকের আড়ালেই
টুপটাপ বৃষ্টি ফোঁটার ফাঁদে ভর করে ঝরতে থাকুক যত
অভিযোগ
অভিমান ধুয়ে যাক পথের ধুলোর সাথেই
দুটো হাত খুঁজে নিক একে অপরকে
চেনা ছাদে চেনা মানুষ দু’ফোঁটা হয়ে উঠুক আরো একটু
পরিচিত
অশনি’র আলোয় প্রস্ফুটিত হোক মায়াবী কাজল চোখ
ঠিক তখন তোমার আলতা আদরে ভুলিয়ে দিও সব টুকু
ভয়
আর খুব করে গুছিয়ে নিও এই অগোছালো আমায়...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা