পছন্দপুর
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এবার নয় একশত বার
বুক ফুলিয়ে বলতে পারি
ভালো লাগার আছে সম্ভার।
ময়ূর যেমন নাচতে পারে
কাকের বেসুর গান শুনে
সূর্য যেমন রাত্রি হলেই—
জোছনা বিলায় জনে জনে৷
শান্ত নদী কলকলিয়ে
ভাটিয়ালি গান যে ধরে
পদ্ম ফুলের পাঠশালাতে—
শিউলির দল নামতা পড়ে৷
একটি আছে দুর্গাদালান
সারাবছর কাশের বনে—
দুর্গা, অপুর হাত ধরে ভাই
ছুটতে থাকে আপন মনে৷
আরও আছে একটি কথা
গোপন কথাই বলছি ধরো
অসুখ-বিসুখ নেইকো কোথাও
সাধ মিটিয়ে ভিজতে পারো৷
জানি জানি শোনার পরে
পাগলপারা বাজছে যে সুর
এই পুজোতে আসছো তো ঠিক
গ্রামের নামটি পছন্দপুর৷
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর