কাগজের প্লেন
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
যে ছেলে আছে বসে
কত প্রশ্ন চোখে তার
পারে না বলতে
জ্বলছে আগুন পেটে।
পরিযায়ী শ্রমিক হয়ে
বিদেশে মা–বাবা
খেটে চলে রাতদিন
ও থাকে অনাথ হয়ে
দাদু-দিদার এক চিলতে ঘরে।
দুপুরের খাওয়া স্কুলে
ঘুম জেয়ায় খেয়ে
বয়স হয়েছে দিদার
দাদু হাঁপানির রোগী
কাজ করে খেতে হয় ওকে।
উদাস চোখে স্বপ্ন দেখে
কাগজ প্লেনের পিঠে
যাচ্ছে উড়ে মায়ের কাছে
মেঘের পাহাড় ভেঙে
থাকবে মায়ের আঁচল ধরে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর