সামাজিক কবিতা ছন্দ কবিতা
রাত পরীদের কথা

রাত পরীদের কথা

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

সভ্য মোরা ভীত নই,
আছি ভয় বেশে;
জগৎ মাঝে অন্য জগৎ
গড়ি মনের ক্লেশে।

ধরায় যখন গোধূলি ঘনায়
তপ্ত দিনের শেষে;
চাঁদগুলো সব মুক্তি
খোঁজে রাতপরীদের বেশে।

ভাঙা ঘরে ভাঙা মনে
স্বপ্ন বিশ্বময়!
শত দুঃসহ দাগ লুকোয়,
হাসে নিষ্ঠুর সময়।

বুকে জমা ব্যথা,
নীয়নের ছটা বড় রহস্যময়;
ছটা সরে যায়,
শূন্য হৃদয় শুধুই বেদনাময়।

নিঃস্বপুরের রাজকন্যা
বাইতো মেঘ তরী;
ডানা নেই তাই
সময়ের কাছে নাচে রাতের পরী।

সময় যখন পঙ্গু
শুধু সোনে টাকার থলি;
সব লড়াই জিতে নেয় ওরা
নিজেকে দিয়ে বলি।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা