খুঁটি
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
খুঁটি
সাজলি
কেন
কখন
বল না দেখি গোপন কথা কি ছিল তোর মনে
?
কিসের টানে কিসের আশায় বাঁধবি এখন ঘর
সেই ঘরে তোর জ্বলবে চিতা এই ছিল কী বড়!
দেখবি তখন সুখের ঘরে কেবল চোখের জল
মা-বাবা তুই ভাববি বসে সবই পাপের ফল।
পাপ নয় খুঁটি পাপ নয় খুঁটি ছোট্ট একটা ভুল
বাল্যকালের বিয়ে হলো এই সমস্যার মূল।
তুই তো অনেক স্বপ্ন সমাদের এই সমাজে মুখ
তুই পারবি ফিরিয়ে দিতে হারিয়ে যাওয়া সুখ।
লেখাপড়া করবি অনেক ঘুরবি গাড়ি চড়
অফিস কাছারি থাকবি তুই মাথা উঁচু করে।
তুই শেখাবি জাতের নয় ভাতের লড়াই করি
নারী শক্তি দেশের প্রগতি নারীর স্বার্থে লড়ি।
তোর হাতে’তে ঘরের চাবি দেশের অনেক মান
তুই শিখলে শিখবে সবাই তুই তো সবার গান।
তুই যে সবে পাপড়ি মেলিস মুগ্ধ করা রূপ
ভোমরা এসে বসবে গালে থাকবে না কেউ চুপ।
এখনই তোর আসল পরীক্ষা আসল পরিচয়
চাঁদের চাঁদে পা না দিয়ে করতে হবে জয়।
খুকুরে তুই করলে বিয়ে মরণ হবে লেখা
কলিগুলো পড়বে ঝরে বলবে হাতের রেখা।
সময় হলে করবি বিয়ে কিসের এত রেশ
নিজের ভিত শক্ত করে গড়বি নিজের দেশ।
বিয়ের পরই সন্তান নেওয়া নয়তো সময়ের কাজ
নিজের ভাগ্য নিজে লিখতে নে দুর্গার সাজ।
মা হওয়া তো সুখের কথা দুঃখ কেন নিবি
দেহ মন পুষ্ট হলে তবেই জানাবি দিবি।
অভাব অভিযোগ সব নিয়ে তবু মুখে হাসি
মরার আগেই মরবি কেন? কেন গলায় দিবি ফাঁসি?
আর হারাতে চাই না খুঁটি তোরা-ই দেশের গর্ব
বাল্যবিয়ে গর্ভধারণ করিসনে তা খবর!
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর