বাবা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ঘামে ভেজা গেঞ্জিটা খুঁজি
যার ভেতর একটা অদ্ভুত গন্ধ
মিশে থাকে
ভরসা নামের আড়ালে ।
প্রতিদিন দরজার পাশে
খুঁজে যাই সেই
সেলাই করা হাওয়াই চটি
যেখানে লেখা থাকত নির্ভরতা ।
প্রতিদিন একটা ভোর থেকে
রাত্রি পর্যন্ত আমি
বাবা হতে চেয়েও
হতে পারি না ।।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর