বোকার পাহাড়
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
বাঁধন ছেঁড়া নদীর সে এক ব্যামো
বুকের ভেতর অপেক্ষাদের বাসা
উপেক্ষা ঠিক ঝর্ণা শেখায় কেমন।
তুষার মেখে শিখর জমে থাকে
রোদের আদর অসহ্য তার লাগে
উষ্ণতাতে খোরাক দিলে জানে
আবার হৃদয় ভরবে ক্ষত দাগে।
জানলা কাঁচে হিমের পরশ আঁকা
স্বর্ণলতা আপাদমস্তক বাঁধে
আঁকাবাঁকা সবটা পথের ধারে
শোক জমিয়ে রাখছে তাদের কাঁধে।
পাথর তবু গুছিয়ে রাখে হিসাব
পাঁজর গুনে বসায় ঘরের ছাদে
পাইন বনে দাবানলের আঁচ
পথ হারিয়ে বোকার পাহাড় কাঁদে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর