প্রেমের কবিতা ছন্দ কবিতা
রাতে এলে এসো আবার

রাতে এলে এসো আবার

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুরজ দাশ

মেঘেরা দাঁড়িয়ে থাকে
বৃষ্টি নামার আশায়,
আকাশ জুড়ে জমে ওঠে
নীরব কোনো ভাষায়।
শুধু ভাবি আর ভাবি
লিখে যাই তোমার নাম,
অক্ষরের ভাঁজে ভাঁজে
থাকে অনাবিল দাম।
ভোর জুড়ে তুমি আছ
রোদের নরম ঘরে,
দুপুর জুড়ে তোমার ছায়া
বুকে এসে পড়ে।
বিকেলের রোদে তুমি
লেখো মাটির গান,
দরদী পালং পুঁইয়ে
ঝরে প্রাণের টান।
রাতে এলে এসো আবার
নীরব চাঁদের প্রভাত,
এখন শুধু বলি তোমায়
মিঠি সুপ্রভাত।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা