আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
বনবাস

বনবাস

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কৌশিকরঞ্জন খাঁ

অজ্ঞাতবাসে যেতে চাওয়া মন
সমুদ্রের ঢেউয়ের ফিরে আসাই দেখে
বিস্তীর্ণ এক ঢেউ হয়ে হারিয়ে যাবে বলে
নিঃশব্দ রাতে সওয়ার হয়
দুঃখ ভালোবাসার রঙ ছেড়ে
অসংখ্য তারা সাজানো বনবাসে।
পাড় কোথাও থাকে
নইলে এই উপকূলে ফিরিয়ে দিল কে!
ফিরেছো যখন
শত সহস্র টুকরোয় ভেঙে
ছড়িয়ে যাও, মিশে যাও সংসারে।
ছড়ানো রয়েছে ছোট মেয়ের খেলনাপাটি,
বড়ো মেয়ের আঁচলে কম পাওয়া মার্টিসি।
রবিবার রবিবার মাথায় গামছা পেঁচিয়ে কে যেন
বসতবাড়ির ঝুল ঝাড়ে, প্রেসারকুকারে সিদ্ধ হয়
অসিদ্ধ মনস্কাম স্বাদ ও হজমের মশলায়।
হ্যাঁ, হয়তো এটাই সারস্বত মোক্ষ
হ্যাঁ, এই মৃত মাছের খেয়ে থাকা অশীতিপর যুগযুগান্তে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা