জীবনমুখী কবিতা গদ্য কবিতা
ঘ্রাণ

ঘ্রাণ

পড়া: 14 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

ঘ্রাণ
— সুজন মন্ডল

আমি রোজ নিয়ম করে
একটা দাহ ডলি।
বুড়ো আঙুলের তর্জনী-সংসারে
তামাক নয়, খসে পড়ে একটা গোটা রোদ-পোড়া দুপুর,
তার ভেতর বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের একাকী বেঞ্চ।

আমার ব্যালকনিতে এখনো কোনো গন্ধরাজ ফোটেনি,
ফুটবেই বা কী করে —
আমি তো টবের পর টব সাজিয়ে রেখেছি
অনুগত পাতাবাহার,
যারা কখনো গন্ধ দেয় না বলে
কখনো বিশ্বাসঘাতকতাও করে না।

লোকে বলে — পারফিউম মাখো,
হ্যান্ডসাম দেখাবে।
আমি হাসি।
ওরা জানে না, ঘ্রাণ আসলে ঘ্রাণ নয়,
ঘ্রাণ হলো একটা দীর্ঘদিনের সহবাস।

যেমন এই কর্কশ নিকোটিন,
যেমন তোমার শব্দহীনতার ভেতর
আমার নাম ধরে না-ডাকার
স্থায়ী অভ্যাস।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা