সুজন মন্ডল
দক্ষিণ দিনাজপুর · বংশীহারী
কবি ID: DDK-P-0048সংক্ষিপ্ত পরিচিতি
সুজন মন্ডল।
পিতা খিতিশ মন্ডল।
মাতা বিজলী মন্ডল।
জন্ম ১০ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে।
ঠিকানা : খিদিরপুর, বুনিয়াদপুর,
বংশী হাঁড়ি, দক্ষিণ দিনাজপুর
পিন নম্বর ৭৩৩১২১.
খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি। অত্যন্ত দারিদ্র্যতার সঙ্গে লড়াই করে
বুনিয়াদপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ,
নারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ,
বুনিয়াদপুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
"এম এ" পড়ার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু অর্থনৈতিক কারণে আর হয়ে ওঠেনি।
কলেজে পড়াকালীন সাহিত্যের প্রতি আগ্রহ জন্মায়। কবি অমিয় কুমার চৌধুরীর হাতে ধরে সাহিত্য জগতে প্রবেশ। পরবর্তীতে সাহিত্য সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে সাহায্য করেছেন বামপন্থী আন্দোলনের বিশিষ্ট কর্মী শ্রী দীনেশ মোহন্ত, "প্রমিথিউসের পথে" পত্রিকার সম্পাদক শ্রী শংকর ঘোষ, "উত্তরণের সন্ধানে" পত্রিকার সম্পাদক শ্রী রাজকুমার বসাক সহ অনেকেই।
এছাড়াও সান্নিধ্য লাভ করেছেন কাল কণ্ঠ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি বাপ্পাদিত্য দে, কবি গোবিন্দ তালুকদার, উষাহরণ পত্রিকার সম্পাদক কবি ঔপন্যাসিক রণজিৎ সরকার, , শিক্ষক ও কবি উত্তমকুমার মোহন্ত, কবি তন্দলাল সরকার, কবি বিশ্বনাথ লাহা, কবি ও সাহিত্যিক সুকুমার সরকার সহ বহু বিশিষ্ট মানুষের।
রুদোক সাহিত্য পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ। এছাড়াও নিয়মিত "রুদোক, "চষেল", "কবিতা জগৎ", "উন্মেষ", "উষাহরণ", "কলকণ্ঠ", "কাল কণ্ঠ", "উত্তরবঙ্গ সংবাদ", কবিতা প্রকাশিত হয়ে চলেছে এবং বাংলাদেশের "চারণ সাংস্কৃতিক কেন্দ্র " এর ফেসবুক পেজ এ কবিতা প্রকাশিত হয়েছে।
এছাড়াও যৌথভাবে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে,
"নয় কবির কবিতা" নামে কাব্যগ্রন্থটি।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে "উত্তরের হাওয়া" অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন। "রুদোক" সাহিত্য পত্রিকার অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুনিয়াদপুর সাহিত্য বাসরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও দীর্ঘ দিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে "ভৌমিক হোমিও হল" এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
সাহিত্যিক পরিচয়
সাহিত্যজীবনের শুরু
রুদোক সাহিত্য পত্রিকা, ২০১৫, নববর্ষ সংখ্যা।
অনুপ্রেরণা
রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য, নজরুল সাহিত্য, জীবনানন্দ দাশের কবিতা,
মার্কসবাদী দার্শনিক শ্রী শিবদাস ঘোষের চিন্তাধারা,
আমার বাবা, আমার মা,
কবি অমিয় কুমার চৌধুরী,
অগণিত বিপ্লবী ও মণীষীদের জীবন সংগ্রাম।
সাহিত্যিক দর্শন
"কবিতা হলো আমার অদ্বিতীয় আত্মা"
— সুজন মন্ডল
আগ্রহ
বই পড়া, সিনেমা,
রবীন্দ্র সংগীত, আধুনিক গান।
ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা।
প্রিয় পঙ্ক্তি
"জীবন, মৃত্যুর চেয়েও ভারি"
— সুজন মন্ডল।
কবিতার পাঠ-পরিসংখ্যান
আবৃত্তি পরিসংখ্যান
এই কবির কোনও প্রকাশিত আবৃত্তি এখনও পাওয়া যায়নি।
সাহিত্যিক সময়রেখা
রুদোক সাহিত্য পত্রিকা, ২০১৫, নববর্ষ সংখ্যা।