জাগরণ
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এভাবেই থেকে যাই মুখোমুখি,
নাই বা হোল বোধন।
ছি বুড়ি খেলা দুজনেই ভুলে গেছি কবে।
তবু চেনা সন্ধ্যা, গাছ বারান্দার রজনীগন্ধা
আর এককাপ চায়ে পূর্ণেন্দু'র কথোপকথন।
সবটাই যে ছিল সান্ধ্যকালীন আয়োজন
তাই আর আলোকে সাক্ষী রেখে
স্মৃতির পাতা খোলা হলনা এতিম এজলাসে।
--- থাক,
চিরকাল অসহায় হয়ে বেঁচে থাক যন্ত্রনা
আর তা নিয়েই কেটে যাক বাকিটুকু সময়
নিঃশব্দ ও নিরাকার ভালোবাসায়।
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর