বাপ্পাদিত্য দে
কবি প্রোফাইল

বাপ্পাদিত্য দে

মেহেরবান

দক্ষিণ দিনাজপুর · বংশীহারী

কবি ID: DDK-P-0010

সংক্ষিপ্ত পরিচিতি

বাপ্পাদিত্য দে
জন্ম: ১৫/০২/১৯৭৪ কালিয়াগঞ্জ হাসপাতাল।
স্থায়ী ঠিকানা : শ্যামাপল্লী, ওয়ার্ড নং. ০৮, বুনিয়াদ পুর, দক্ষিণ দিনাজপুর - ৭৩৩১২১।

পেশা : পেশায় শিক্ষক ( ফাইন আর্ট পেইন্টিং ), কবি ও লিটল ম্যাগাজিনকর্মী।
সাহিত্য জীবন : প্রথম কবিতা লেখা ১৩-১৪ বছর বয়সে। নিয়মিত কবিতা লেখার শুরু ১৬-১৭ বছর বয়সে। ছেলেবেলা থেকেই গান শুনতে ভালো লাগতো। আর সেই ভালোলাগা থেকেই কবিতা লেখার জন্ম। ১৯৯৪ সালে গঙ্গা রামপুর কলেজে স্নাতক স্তরে ডিবেট ও ম্যাগাজিন সম্পাদক হিসেবে সম্পাদনার হাতেখড়ি। পরবর্তীতে কালকণ্ঠ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠিত সম্পাদক হিসেবে আজও কাজ অব্যহত। পাশাপাশি সাহিত্যের দরবারে ক্ষুদ্র পত্র-পত্রিকার প্রচার ও প্রসারে নিরলসভাবে চেষ্টা করে যাওয়া। সাহিত্য জীবনের মূল উদ্দ্যেশ্য--- দেশ-বিদেশের বিভিন্ন ক্ষুদ্র ও বানিজ্যিক পত্রিকায়
নিয়মিত লিখে যাওয়া। প্রকাশিত কাব্যগ্রন্থ পাতার পোশাক, একসিকি আঙিনা, প্রকাশের পথে অপেরা ঘর। বিগত তেইশ বছর ধরে সম্পাদনা করে আসছেন কালকণ্ঠ সাহিত্য পত্রিকার। প্রাপ্তি--- পশ্চিম বঙ্গের নানান প্রান্তের বহু সাহিত্য সম্মান ও পুরস্কার। সামাজিক কর্মকান্ড বলতে এখনও পর্যন্ত ৫২ বোতল রক্তদান সঙ্গে ১৯৯৭ থেকে থ্যালাসিমিয়া, আইটিপি ও ক্যানসার রোগ নিয়ে কর্মকান্ড।
ঠিকানা: 'কালকণ্ঠ'
বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর- ৭৩৩১২১

মোবাইল নম্বর : ৯৪৭৫১২৯০২৯

সাহিত্যিক পরিচয়

সাহিত্যজীবনের শুরু

'২০১০ এ পাতার পোষাক' পত্রিকার মাধ্যমে।

অনুপ্রেরণা

স্বামী বিবেকানন্দ ও আমার বাবা।

সাহিত্যিক দর্শন

কবিতা হোলো নিরাপদ আশ্রয়। যেখান থেকে সমগ্র পৃথিবীর ভালো-মন্দ সমস্ত বিষয়কে নিমেষে স্পর্শ করা যায়।

আগ্রহ

ছবি আঁকা।

প্রিয় পঙ্‌ক্তি

আতুর থেকে শ্মশান
আজ আছি কাল নেই,
--- ক্ষণস্থায়ী জীবন।
তবু চাওয়া-পাওয়ার আকাঙ্খা অনন্ত।

কবিতার পাঠ-পরিসংখ্যান

23মোট পড়া
0মোট ডাউনলোড
0মোট প্রিন্ট/PDF

আবৃত্তি পরিসংখ্যান

4আর্কাইভে কবিতা
0মোট আবৃত্তি
0আবৃত্তি-থাকা কবিতা
0আবৃত্তিশিল্পী
0মোট শোনা

এই কবির কোনও প্রকাশিত আবৃত্তি এখনও পাওয়া যায়নি।

সাহিত্যিক সময়রেখা

1988 সাহিত্যজীবনের শুরু

'২০১০ এ পাতার পোষাক' পত্রিকার মাধ্যমে।

এই কবির কবিতা