বৃষ্টি
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
— সুজন মন্ডল
আমি বৃষ্টিকে ভালোবাসি না,
আমি বৃষ্টির আড়ালটাকে ভালোবাসি।
সে আসে,
আমার শহরের সমস্ত শব্দকে
একটা ঝাপসা সাদা পর্দা দিয়ে মুড়ে দেয়,
যাতে আমার কান্নার শব্দটাকে
আর আলাদা করে বাজতে না হয়।
মা যেমন আঁচল দিয়ে মুখ ঢেকে দেয়,
বৃষ্টিও তেমনই —
আমার চোখের নুনজলকে
নিজের জল বলে চালিয়ে দেয়।
কেউ টেরও পায় না-
ছাদ থেকে গড়িয়ে পড়া ফোঁটাটা
আকাশের, নাকি আমার।
আর এই টের না পাওয়াটাই
আমার একমাত্র প্রেম।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর