প্রেম
পড়া: 35
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সুজন মন্ডল
এ জগতে যত নেশা আছে—বিড়ি,
সিগারেট, মদ, ড্রাগ কিংবা গাঁজা;
কারও সাধ্য হয়নি আজ অবধি
আমাকে ভেঙে নতুন করে গড়ার।
অথচ— কী অবলীলায়, চোখের পলকে
আমূল বদলে গেলাম প্রেমে পড়ে!
যে শরীর রোজ পুড়েছে বিষাক্ত ধোঁয়ায়,
সেখানে আজ এক অলৌকিক বসন্তের হাওয়া;
সেই নিকোটিনের ধোঁয়ার চেয়েও তীব্র
তোমার চোখের এই নীল আকাশ—
যে আকাশে আমি
প্রতিদিন নতুন করে জন্ম নিই।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর