জীবনমুখী কবিতা গদ্য কবিতা
নিঃসঙ্গতার জলছবি

নিঃসঙ্গতার জলছবি

পড়া: 54 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

নিঃসঙ্গতার জলছবি
— সুজন মন্ডল

বয়স বাড়ছে তরতরিয়ে
লাউ-ডগার মতো অবহেলায়-

বয়সের ভারে নুয়ে পড়ছি,
একা হচ্ছি ক্রমশ নিজের কাছ থেকেও-

ধূসর এক মলিনতা গিলে খাচ্ছে
শৈশব, স্কুলের আড্ডা,
কলেজের প্রথম প্রেমের কবিতা।

তার বদলে জীবন জুড়ে এখন
অ্যালকোহলের রঙিন ফুল ফোটে,
নিকোটিনের তেতো ধোঁয়া ওড়ে,
আর ভেসে থাকে
নিঃসঙ্গতার জলছবি...!

বয়স বাড়ছে তরতরিয়ে
মৃত্যুর প্রয়োজনে...।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা