শতবর্ষে পথের দাবী
পড়া: 47
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ছিল অনেক বারুদ-ঠাসা শব্দ,
কিছু বাক্যের মহামিছিল।
যা কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ রাজের সিংহাসন।
শরৎবাবুর কলমে সেদিন
চাপা কান্নাগুলো পেয়েছিল ভাষা
কুলি-মজুর-কৃষকের বোবা মুখে
ফুটেছিল মুক্তির দাবী—
বেঁধেছিল জোট ধর্ম-বর্ণ ভুলে।
তাই তো শাসক পেয়েছিল ভয়
নিষিদ্ধ করেছিল বই,
বাজেয়াপ্ত করেছিল অক্ষর।
কিন্তু আগুন কি সহজে নেভে?
কবিও গেয়েছিল সেদিন
মহাবিপ্লবের গান।
আর সেই গানের সুর
শতবর্ষ পেরিয়ে আজও
আমাদের শিরায় শিরায় রক্তের মতো তাজা-
পথের দাবী'ই হয়ে ওঠেছে আজ
অ্যাবসলিউট টাইম অব ডিমান্ড।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর