জীবনমুখী কবিতা ছন্দ কবিতা
ছেলেজন্ম

ছেলেজন্ম

পড়া: 23 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

এক একটি ছেলের বুকের ভেতর
ডজনখানেক যুদ্ধের সরঞ্জাম,
সমাজ বোঝে না তাদের নীরবতা—
খোঁজে শুধু সফলতার দাম।

কখনও কাঁধে পরিবারের
ভালো-মন্দের ভারী জোয়াল,
কখনও বা প্রিয়তমার খুশির আকাশে
মেঘ হয়ে দাঁড়ায় একাকীত্বের দেয়াল।

আবার কখনও মাস শেষের ইএমআই,
লম্বা নোটিশের একলা রাত—
পকেট আর স্বপ্নের টানাপোড়েনে
ঘুম টুটে যায় মধ্যরাত...!

ইত্যাদি, ইত্যাদি,
হাজারো ফর্দ,
হিসাবের খাতায় কেবলই জমা হয়
ঋণের অঙ্ক—

এত যুদ্ধ আর যুদ্ধাস্ত্রের নিঃশব্দ আঘাত নিয়েও,
ভাঙা কাচের মতো চূর্ণ-বিচূর্ণ বুকে
মরতে মরতেও এক টুকরো রোদ্দুরের হাসিতে
বেঁচে থাকে এক একটি ছেলে।

চোখের জল লুকিয়ে বারবার হাসির অভিনয়—
এরই নাম কি তবে ছেলেজন্ম?

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা