সামাজিক কবিতা গদ্য কবিতা
শারদীয় বুক স্টল

শারদীয় বুক স্টল

পড়া: 1 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

বন্ধুরা মিলে বেরিয়েছি পুজোতে
আলো, ভিড়, মাইকের গান —
হঠাৎ থমকে দাঁড়ালাম
একটা শারদীয় বুক স্টলের সামনে।

থরে থরে সাজানো
বাংলা, হিন্দি, উর্দু,
দেশি-বিদেশি ভারতের সব বই।

একটু উলটে-পালটে দেখলাম,
মলাটের ভেতর
বিদ্যাসাগর, বিবেকানন্দ,
রবীন্দ্রনাথ, নেতাজি সঙ্গে মার্ক্স, লেনিন, স্ট্যালিন
সবাই মিলে চায়ের দোকানে বসে
আড্ডা দিচ্ছে, তর্ক করছে,
হাসছে।

ধর্ম নিয়ে, দেশ নিয়ে, মানুষ নিয়ে,
ওঁদের তর্ক আজও শেষ হয়নি।

আর স্টলের বাইরে আমরা দাঁড়িয়ে আছি
দেশি-বিদেশি,
সনাতনী-প্রগতিশীল সব লেবেল সেঁটে!

বই না পড়েই
সাহিত্যের চুল ছেঁড়া বিচার করছি —
হৃদয়ে তীব্র বিষ নিয়ে...!

হাতে এক কাপ চা-ও নেই;
আছে কেবল যুক্তিহীন তলোয়ার।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা