শোক
পড়া: 49
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এত হুড়োহুড়ি, মাইকে মন্ত্র —
হঠাৎ বৃষ্টির সঙ্গে নেমে এলো
তাজা শোক।
এটা কাম্য ছিল না...
একদমই কাম্য ছিল না।
যে বাগান আলো ছড়ানোর কথা দিয়েছিল,
যে আকাশ নীল হওয়ার কথা ছিল,
সে এখন শহর জুড়ে
শোক ফেরি করছে!
ভিজে জামা, নিভে যাওয়া টুনি,
আর থমকে যাওয়া একটা মিছিল —
হায়!
শুভ সপ্তমী আজ
ইতিহাসে অভিশপ্ত হয়ে গেল।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর