সামাজিক কবিতা গদ্য কবিতা
বিজয়া

বিজয়া

পড়া: 143 ডাউনলোড: 1 প্রিন্ট/PDF: 1

সুজন মন্ডল

আবার নেমেছে বিষাদের পর্দা,
বেজেছে বিচ্ছেদের ঢাক

লাল সিঁদুরে রাঙা ভারি মুখ—
যেন ডুবন্ত সূর্য,
চোখে তার শেকড় ছেঁড়ার নদী।

বুকের ভেতর সেই নদী আর শোক
বেঁধে নিয়ে কৈলাসে ফেরা।

উমা, যতবার বাপের বাড়ি এসেছে
পাঁচ দিনের বেশি থাকেনি—
পাঁচ দিনের আলো,
তারপর এক বছরের কঠিন অপেক্ষা...

যাবার বেলায় মৃদু স্বরে বলা তার;
আসি-
আমাদের কাছে
সুখ-দুঃখ মাখানো শ্রেষ্ঠ বিজয়া...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা