শোক/স্মৃতির কবিতা গদ্য কবিতা
ভালোবাসা

ভালোবাসা

পড়া: 165 ডাউনলোড: 1 প্রিন্ট/PDF: 1

সুজন মন্ডল

যখন মুঠোয় ছিল,
তখন কত করেছি অবহেলা—
যেন ঘরের কোণে তেল চিটচিটে প্রদীপ,
জ্বলছে কি নিভছে, ফিরেও তাকায়নি।

তাচ্ছিল্য, উপেক্ষা আর অযত্নে রোজ
একটু একটু করে সরিয়েছি সলতে।

হায়!

আজ সারাটা ঘর অন্ধকার, আঁধার
হাতের মুঠোও ফাঁকা, শূন্য-

এখন হাড়ে হাড়ে বুঝি,
আলো নয়— ঘরটাই ছিল সে।

কতটা দামি ছিল সেই ভালোবাসা...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা