জীবনানন্দ
পড়া: 172
ডাউনলোড: 1
প্রিন্ট/PDF: 1
ট্রামের নিচে থেঁতলানো হাড়ের সাদা ছাই;
ধুয়ে গেছে উদাসীন জলে।
তবু, আজও মগজের কোষে কোষে,
রক্তের অলিন্দে
জ্যান্ত রয়েছে সেই ধানসিঁড়ি নদী—
কিশোরীর মতো বাঁক নেয়,
নিঃশব্দে বয়ে চলে।
সস্তা কাগজে,
সস্তা কলমের কালিতে লেখা
ঝাপসা অক্ষরগুলো আজও—
ঘোলা জলে ভেসে থাকা
কলমি-শাকের মতো
পচে না, ডোবে না, মরে না;
নক্ষত্রের মতো জ্বলে থাকে মানুষের বুকে-
এখন অনেক কিছুই ভুলে গেছি,
নামের বানান,
মানুষের মুখ, ফেরার পথ।
শুধু ভুলিনি—
হেমন্ত এলে মনে পড়ে জীবনানন্দ,
বাংলার দিকে তাকালেই দেখি জীবনানন্দ,
আর নিঃসঙ্গতা ঘিরে ফেললে
আলো হাতে এসে দাঁড়ায় জীবনানন্দ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর