জীবনমুখী কবিতা গদ্য কবিতা
শামুক

শামুক

পড়া: 144 ডাউনলোড: 2 প্রিন্ট/PDF: 2

সুজন মন্ডল

কেউ একটা ডিমবাতি রেখে যাবে দরজার পাশে—
এই ভেবে কেটে গেল একটা জীবন।

অথচ, কেউ কোনোদিন দরজায় এসে
টোকাও দিল না...

শামুকের মতো গুটিয়ে রেখেছি নিজেকে,
মাঝে মাঝে মুখ বের করে দেখেছি
মানুষের মুখ আর মুখোশ।

কেউ একটা ডিমবাতি রেখে যায়নি বলে
অন্ধকার এখনও সিংহাসনে বসে।
আর আমি তার পায়ের কাছে পড়ে থাকা
একটা পুরনো, ভাঙা শামুক।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা