দেশ-গ্রামবাংলার কবিতা গদ্য কবিতা
কোজাগরী

কোজাগরী

পড়া: 146 ডাউনলোড: 2 প্রিন্ট/PDF: 2

সুজন মন্ডল

মফস্বল পড়ে আছে
অনাথ শিশুর মতো-
পাশ দিয়ে ছুটছে হাইরোড,
সময়ের মহারথ-

শিশিরে ভেজা ঘাস;
যেন রাতজাগা চোখ,
নিকোনো উঠোন,
উপোসীর ধোয়া বুক।

সদ্য আঁকা আলপনা
বিধবার সিঁথির মতো সাদা,
তাতে গুটি গুটি পা :
লক্ষ্মী আসার তোড়জোড়।

খয়ে যাওয়া শ্রী,
তুলে রাখা কাঁসার থালা-
ঝলসানো চাঁদ,
আকাশে ঝুলে থাকা ফুটো পয়সা...

আধপেটা পৃথিবী
উপুড় হয়ে আছে,
তবু,
কোজাগরী জেগে আছে
ধনবর্ষার আশায়....

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা