শান্তিপুর
পড়া: 157
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
খুব বেশি দাম নিতাম না;
চার আনায় এক সের—
হয়তো কিছু পয়সা আসত হাতে,
একবেলা শান্তি খেতে পারতাম।
পেট ভরে যখন নামত তৃপ্তির ঢেকুর,
তখন বুঝতাম, বেঁচে থাকা কতটা দামী!
হায়!
শুন্য পকেটে দুঃখের বোঝা বয়ে বয়ে
আজ বড় ক্লান্ত এই আমি...
বিনিময়ে কেউ যদি নিয়ে যেত আঁধার,
মুঠো ভরে দিত এক চিমটি রোদ্দুর—
তবে মিথ্যে এই জীবনের মায়া ছেড়ে,
হেঁটে যেতাম শান্তিপুর।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর