জীবন নদীর ইতিকথা
পড়া: 140
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
জীবন দিয়েছি ঢেলে-
রক্তের আয়ু করেছি ক্ষয়!
চাতকের মতো চেয়ে থেকেছি
আকাশের দিকে।
তবু, দুর্ভাগ্যের কালো মেঘ চিরে
ছিটকে পড়েনি কোনো সৌভাগ্যের চূড়ামণি!
সোনালী রোদ্দুর ছোঁয়নি
আমার অন্ধকার ব্যলকনি-
শুধু শুধু ব্যর্থ অপেক্ষায়
মাঝখান থেকে বয়ে গেল
একটা আস্ত জীবন—
রয়ে গেল কিছু না-বলা এক দীর্ঘশ্বাস...
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর