নিঃসঙ্গতার পথে
পড়া: 202
ডাউনলোড: 1
প্রিন্ট/PDF: 1
তবে আগের মতো সেই টানটা নেই—
যেন সুতো আছে,
টানটান ভাবটা গেছে ছিঁড়ে।
কোথাও যেন ভাতের ফ্যানের মতো
সম্পর্কটা মরে গেছে হাঁড়িতে,
উষ্ণতা আছে ঠিকই, তবে ফুটছে না আর...
কমিয়েছ অনেক কথাই,
শুধু কিছু শব্দ বাঁচিয়ে রেখেছ
প্রয়োজনের কৃপণ আলোয় ধুতে।
এখন কিছু জিজ্ঞেস করলে,
উত্তরে ভাসে ধোঁয়ার মতো এক :
কিছু না,
কিছু না,
কিছু না...
অথচ,
চোখের ভেতর কত না-বলা কথা
ভিড় করে আছে,
উপচে পড়তে চেয়ে।
আসলে,
নিজেদের ব্যস্ততার জটায় জড়িয়ে
ক্রমশ নিঃসঙ্গতার পথে দুজন,
দু-দিকে হেঁটে চলেছি-
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর