বিনিদ্র রজনী
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এমনটা বলেনি বিনিদ্র রজনী। অতিআতপ্ত তুমি, শীতল হতে সাহায্য করো নিজেকে।
এ কী ! আমি তো হিমায়ক হতে বলিনি।
স্মৃতির হিম ভাঁড়ারে নিয়ে ভোরে তোলো মজলিশ।
উপস্হিত হাওয়ার মধ্যে যে বিশ্বাস তৈরি হয়,
তার ঢাল হয়ে ওঠো। মনে রেখ, দৃষ্টির ওঠা-নামা ছাদকে মাটিতে নামিয়ে আনে। আনে বলেই আমফান, আয়লারা বিভীষিকার সাগরে সৈরাচারী হয়ে এনে দেয় অপার্থিব পৃথিবী।
যেখানে সবটাই খালি।
দেখে নাও। জলসার ঘর আজ আর নেই।
নেই আতরের গন্ধ, যুঁই ফুলের সুভাষ।
এখানে এখন শুধুই শূন্যতা। উদাসীন বসুধারা হয়ে অহেতুক শব্দ সাধনা করে খুঁজতে যেওনা কবিতা।
থাক। দম্ভ নিয়ে কেটে যাক জীবন।
এভাবেই রাতের পরে দিন আসুক রোজ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর