সিকিয়াঝোরা
পড়া: 11
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
প্রত্যেকটি শব্দে শুধু না পাওয়ার যন্ত্রনা।
ডাইরির পাতায় পাতায় যে শব্দ লিখেছিলো
আজ সেসব ভেতরে লুকিয়ে থাকা
একান্ত সানুদেশের কারু স্তব্ধতা।
এখন বইগাঁওয়ের
চেনা সুর সময়ের সাথে বেসুরো হয়েছে,
মজলিসে এখন সাতকাহনের শব্দ
গ্রামীণ ঐতিহ্যও ভাসছে সদরে সদরে
ক্ষুব্ধ শহর বাকিটুকু ভাসিয়ে দিয়ে
মার্জিন টানছে বিপদের আশঙ্কা এলেই।
সে সব ঝেড়ে দিয়ে সিকিয়াঝোরার ঝড়ে
সযত্নে স্মৃতিগুলো বেজে উঠলো ঘুর্ণন গতিতে উত্তরের আমাজনে আপন মনে অচেনা অক্ষরে জঙ্গলে জঙ্গলে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
পাঠকের আলোচনায়
মন্তব্য ও উত্তর
মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
প্রবেশ করুন →
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
ভালো থাকবেন সবসময় প্রিয় কাকু।