অনুপ্রেরণামূলক কবিতা গদ্য কবিতা
পংক্তি

পংক্তি

পড়া: 239 ডাউনলোড: 2 প্রিন্ট/PDF: 1

সুজন মন্ডল

পংক্তি
(উৎসর্গ কবি অমিয় কাকুকে)


এই তো সেদিন, হঠাৎই দেখা
যেন পাণ্ডুলিপির ভাঁজে
চাপা পড়ে থাকা এক বর্ণের সঙ্গে
আর এক বর্ণের অকস্মাৎ সাক্ষাৎ।

কখন যে একটু একটু করে
নিঃশব্দের সাঁকো বেয়ে কাছাকাছি আসা।
জানি না,
জানি না...?

আবার পরম মমতা মাখা হাতের স্পর্শে —
তুমিই খুঁড়েছিলে
আমার ভেতরে পলি পড়া কবিতার মাটি,
তুলে এনেছিলে
শতাব্দী-ঘুমে থাকা শাব্দিক কোহিনূর :
এক একটি জ্বলন্ত পংক্তি।

তুমিই বলেছিলে
কানে কানে : ফসিলও কথা বলে,
যদি একটুখানি ভালোবাসার জল পায়।

আরও শিখিয়েছিলে
শব্দকে শুধু গাঁথতে নেই, ভালোবাসতে হয়।
ইটের পর ইট দিয়ে নয়,
অক্ষরের পর অক্ষর সাজিয়ে গড়তে হয়
এক একটা ভালোবাসার কাব্যঘর —

যেখানে বৃষ্টি এলে শব্দেরা ভেজে না,
আরও উজ্জীবিত হয়।
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা