জীবনমুখী কবিতা গদ্য কবিতা
রূপম বুঝেছিল

রূপম বুঝেছিল

পড়া: 11 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

বাপ্পাদিত্য দে

তোমার ভর্তুকি ভালোবাসা আর দীর্ঘশ্বাসে
বেহাগের মতো অঝোরে বেজে ওঠে
আমার সঞ্চিত বসন্ত, আজকের তিন প্রহরে।

পুলকদার ইমনও পাশে এসে দাঁড়িয়ে ছিল,
তবু স্থান হলো না আমার তোমাদের আসরে।

আনন্দ রাগ আর বাজবে না জেনেই
ঠোঁটের মানচিত্রে ধোয়াময় আলো ও ছায়া
নিয়ে এই পৃথিবীতে থাকবার অধিকার খুঁজি সূর্যাস্তের শৈশবে পাগলের বেশে।

কিন্তু আমি সত্যিই পাগল নই সেলুকাস
তোমার এই বিচিত্র পৃথিবীতে।
এতো কোলাহলের ভেতরে থেকে নিজেকে আড়াল করেছি নিরবতা দিতে।

একথা বুঝেছিল একমাত্র রূপম।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা