পরিণতি
পড়া: 11
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তাকে কোনও সূত্রপাতে ফেলাও যায় না
পরিণতি হল শেষ মুহূর্তের ঠিকানা মাত্র
যার কাছে বশ্যতা স্বীকার করে থেকে যাওয়া যায়
সমুদ্র তান্ডবের মাঝে গিয়ে
যে ফিরে আসতে পারে
তার কাছে চেনা শব্দ শেষ পরিণতি।
অর্থের অহংকার, চেয়ারের লোভ
শিক্ষার সভ্যতাকে লুকোতে পারে না।
বরং তাকে ঠেলে দিতে পারে
বৃদ্ধ বিকেলের অন্ধকারে।
জল এসে যেমন আসামের মেকাপ ধুয়ে দেয়
আরশোলা ধুয়ে দেয় কিচেন কুচিনা
পরিণতি এসে গেলে থেমে যায় ঝড়
তারপর
শেষ মুহূর্তের ঠিকানা সেই ভাগাড়ের ঘর।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর