দেশ-গ্রামবাংলার কবিতা গদ্য কবিতা
যে গ্ৰামটি জেগে ছিল না

যে গ্ৰামটি জেগে ছিল না

পড়া: 279 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

যে গ্রামটি জেগে ছিল না,
সে ছিল আলো কমানো হ্যারিকেনের মতো,
নিস্তব্ধতার চাদর জড়িয়ে
শতাব্দীর বিছানায় শুয়ে থাকা এক বুড়ো সাধু।
যে ঘুমের ভেতর ফোটাতো অজস্র স্বপ্নের কলি...

কাঁচা আলপথ ছিল তার ভূগোল,
লাঙল কাঁধে পুরুষ ছিল তার ইতিহাস,
আর গোধূলি ছিল কৃপণ গৃহবধূ —
যে সূর্যের শেষ সোনাটুকু চেঁছে
প্রদীপ জ্বালাতো।

অতঃপর সে জাগলো

জেগে দেখলো
আলপথ জুড়ে কিলবিল করছে পিচের সাপ,
লাঙলে আর মাটির গন্ধ নেই,
আছে স্মার্টফোনের নীল আলোর ঝলকানি।
কোণে পড়ে থাকা হ্যারিকেনটা
আজ বিস্মৃত এক দেবতা।

হায়!
অনেক কিছুই বদলে গেছে
শুধু বদলায়নি —
ঘুমের ভেতর আজও মানুষ
স্বপ্ন ফোটায়।

হয়তো
দিনের আলোয় ধুয়ে যায়
অধিকাংশ স্বপ্নের সংলাপ...
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা