বিদ্যাসাগর
পড়া: 140
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
বাগিচার কুঁড়ি-ফুলগুলো
বিষাক্ত কীটের ছোবল থেকে পেয়েছিল রেহাই —
ঐ কোমল হাতের স্পর্শেই
হাজার বছরের জীর্ণ অ আ ক খ
প্রথম হয়েছিল উচ্চারণ।
ভাগ্যিস, মানুষটি ছিল বলে
বর্বরতার সিংহাসনে লেগেছিল আগুন,
ছাই হয়েছিল শতাব্দী-লালিত সংস্কার।
অথচ কী আশ্চর্য,
দুশো বছর পর
সেই চপ্পলের শব্দটাই আমরা ভুলে গেছি...
তবু, আজ কিছু জোনাকি
বিস্মৃতির অরণ্য ছেঁচে
তুলে আনছে সেই নাম :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রকাশনা তথ্য: রুদোক পত্রিকায় প্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর