আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
হাত

হাত

পড়া: 132 ডাউনলোড: 1 প্রিন্ট/PDF: 1

সুজন মন্ডল

আগুনে ঝলসানো অবাধ্য লোহার শরীর,
হাতুড়ির ঘায়ে পায় সোজা হওয়ার দীক্ষা।

তারপর ছেনির সূক্ষ্ম আঁচড়ে
তার বুকে ফোটে চরিত্রের সংলাপ —
যেন এক-একটা নিখুঁত মুদ্রা।

দর্শক দেখে মুগ্ধ হয়,
বাহবা দেয় কারুকার্যের সৌন্দর্যকে।

আর হাতুড়ি পেটানো, পোড়া-দাগী হাতখানা
সকলের হাততালি কুড়িয়ে ঘুমিয়ে পড়ে —

বিমুগ্ধ, ক্লান্ত এক নীরবতায়...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা