শোক/স্মৃতির কবিতা গদ্য কবিতা
স্মৃতি

স্মৃতি

পড়া: 215 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

তুমি আসবে না জেনেও
জোনাকির চোখে
রেখেছিলাম প্রতীক্ষা।

ফেরে না নদী,
ফেলে আসা পাড়ে,
তুমিও ফেরোনি...

শুধু ফেলে গেছ, কিছু স্মৃতির সুর,
শঙ্খের মতো বাজে বাঁকে বাঁকে :
যা ভাঙা ঘাটের মতো পড়ে আছে,
এই বুকে-

নাকি বুকটাই ছিল ভাঙা ঘাট...?
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা