দেশাত্মবোধক কবিতা ছন্দ কবিতা
প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে

প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে

পড়া: 221 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

আজও নিশ্চিহ্ন হয়নি শোষণ, আসেনি কোন স্বাধীনতা!
মানুষের পাঁজর ভেঙে ভোটের পত্রিকায়
—প্রকাশিত হয়েছে কেবল চোখ ধাঁধানো রূপকথা!

তাইতো পটাসিয়াম সায়ানাইডে পচেছে শুধুই শরীর
মরেনি কো সে উনিশশো বত্রিশে-
—তুষের আগুনের মতো জীবিত তাঁর চেতনার শির!

কোন একদিন মাস্টারদার পাশাপাশি মার্কসের হাত ধরে
শোষকের টুটি চেপে— ক্ষুধার বুকে রাখবে পা!
—হয়তো সেদিন পাবে একশো ত্রিশকোটি স্বর্গ ফিরে!
প্রকাশনা তথ্য: রুদোক পত্রিকায় প্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
উত্তম কুমার মোহন্ত

যথাযথ শ্রদ্ধা নিবেদন করেছ।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা