কাস্তে
পড়া: 107
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
পান দিচ্ছি, শান দিচ্ছি, পেলাম না কোন দাম।
শাণিত কাস্তে দিয়ে আঁধারে কেটে চলেছি ঘাস,
সঙ্গে কাটা পড়ে যাচ্ছে শিশিরের আবাস।
অভাগা শিশির কেঁদে কেঁদে বলে-
"সূর্য ও চাঁদ নেই, মুক্তো হওয়ার আশা বিফলে।
আকাশের নক্ষত্ররাও করেছে অভিমান,
বলছে,"লুকিয়ে পড়েছি, নেই যে কোন সম্মান।"
শীতের রাতে ঝড় উঠল আকাশে,
ভাবছি, ভাগ্যে কী লেখা আছে অবশেষে !
ঘাস গুলো উড়ে গেল বাতাসে,
কেউ তো দাঁড়ালো না এসে পাশে।
জোনাকিরা বলছে হেসে হেসে-
"কেটে যাও ঘাস, জয় আসবে লড়াই শেষে।"
শুধুই কি ঘাস? কেটেছিও অনেক ফসল,
সঙ্গে যোগ দিয়েছে শত কৃষকের দল।
হাজার হাজার কাস্তেতে পড়বে শাণ,
সূর্যের দেখা মিলবে, জুড়াবে সবার প্রাণ।।
প্রকাশনা তথ্য: ফেসবুক
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর