উত্তম কুমার মোহন্ত
ধূলিকণা
দক্ষিণ দিনাজপুর · বংশীহারী
কবি ID: DDK-P-0060সংক্ষিপ্ত পরিচিতি
উত্তম কুমার মোহন্ত,
বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর।
প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন ছড়ার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। তারপর কলেজের পড়াকালীন কবিতার সঙ্গে গভীর প্রেম বন্ধুত্ব হয়। রুদোক পত্রিকার সম্পাদক কবি ঔপন্যাসিক এবং গল্পকার শ্রী অমিয় কুমার চৌধুরীর সংস্পর্শে এসে কবিতা চর্চা নিয়মিত করছেন। কবি সুজন মন্ডলের সঙ্গে কবিতা, সাহিত্য নিয়ে আলোচনামুলক আড্ডা নিয়মিত করেন।
কবিতা লিখতে এসে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়, তার মধ্যে উল্লেখযোগ্য কবি বাপ্পাদিত্য দে, কবি তন্দলাল সরকার, কবি আকমাল হোসেন, কবি প্রদীপ কুমার দাস, কবি সঞ্জয় শীল, কবি মণিমালা ভট্টাচার্য, কবি ঔপন্যাসিক অমিয় কুমার চৌধুরী, কবি সুজন মন্ডল ইত্যাদি ব্যক্তিবর্গ।
এছাড়াও পত্রিকা সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য
রুদোক পত্রিকার সম্পাদক কবি অমিয় কুমার চৌধুরী,
উত্তরণের সন্ধানে পত্রিকার সম্পাদক রাজকুমার বসাক,
প্রমিথিউসের পথে পত্রিকার সম্পাদক শঙ্কর ঘোষ,
ইত্যাদি ব্যক্তিবর্গ।
পেশা :
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাহিত্যিক পরিচয়
সাহিত্যজীবনের শুরু
প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন ছড়া লিখে সাহিত্য জগতে প্রবেশ (১৯৮৩).
তারপর কলেজ জীবনে ডায়রির পাতায়।
এখন ফেসবুক পেজ এ কবিতা প্রকাশিত হয়।
অনুপ্রেরণা
রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য ,
জসিম উদ্দিনের কবিতা,
সুকুমার রায়ের ছড়া কবিতা,
কাজী নজরুল ইসলামের কবিতা,
জীবনানন্দ দাশের কবিতা,
সুকান্ত ভট্টাচার্যের কবিতা,
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ,
মার্কসবাদী দার্শনিক শ্রী শিবদাস ঘোষের চিন্তাধারা,
শামসুর রহমান, শঙ্খ ঘোষের কবিতা,
আশাপূর্ণা দেবী,
মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য
সাহিত্যিক দর্শন
কবিতা আমার যন্ত্রণা নিরাময়ের ঔষধ
— উত্তম কুমার মোহন্ত
আগ্রহ
সাহিত্য চর্চা,
বই পড়া ,
ঘুরতে যাওয়া,
বন্ধুদের সঙ্গে আড্ডা
প্রিয় পঙ্ক্তি
"আজও এই গাঁও চাহিয়া রহিয়াছে সেই গাঁওটির পানে"
- জসিম উদ্দিন
কবিতার পাঠ-পরিসংখ্যান
আবৃত্তি পরিসংখ্যান
এই কবির কোনও প্রকাশিত আবৃত্তি এখনও পাওয়া যায়নি।
সাহিত্যিক সময়রেখা
প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন ছড়া লিখে সাহিত্য জগতে প্রবেশ (১৯৮৩). তারপর কলেজ জীবনে ডায়রির পাতায়। এখন ফেসবুক পেজ এ কবিতা প্রকাশিত হয়।