অনুপ্রেরণামূলক কবিতা গদ্য কবিতা
বাবা, একটা পূর্ণসংখ্যা

বাবা, একটা পূর্ণসংখ্যা

পড়া: 156 ডাউনলোড: 1 প্রিন্ট/PDF: 1

সুজন মন্ডল

বাবা গাণিতিক কোনো সূত্র জানে না,
কীভাবে পাটিগণিতের হিসেব মেলাতে হয়,
সে ফর্মুলাও শেখেনি কখনো।

তিনি বোঝেন না জ্যামিতিক সরলরেখা,
কিংবা বীজগণিতের কোনো জটিল সমীকরণ;
নিজের ভাগের সুখটা শূন্যে নামিয়ে,
আমাদের ভাগে বাড়িয়ে দেন আনন্দের অনুপাত-

বিয়োগের খাতায় নিজের আয়ু জমা দিয়ে,
আমাদের জীবনে যিনি কেবলই এক যোগফল;
সংসারের ভগ্নাংশগুলোকে জোড়া দিয়ে,
যিনি একাই আস্ত একটা পূর্ণসংখ্যা —

অথচ কী আশ্চর্য, শরীরের ঘাম ঝরিয়ে,
নিজে না খেয়েও মিলিয়ে দেন
জীবনের সবচেয়ে জটিল অঙ্ক।
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
উত্তম কুমার মোহন্ত

বাবাকে নিয়ে অসাধারণ একটি কবিতা। হৃদয়স্পর্শী একটি কবিতা।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা