দেশাত্মবোধক কবিতা গদ্য কবিতা
শরৎচন্দ্রের প্রতি

শরৎচন্দ্রের প্রতি

পড়া: 213 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

শরৎচন্দ্র, আপনি নেই বলেই
আমাদের অব্যক্ত যন্ত্রণাগুলো
নাগরিক আকাশে আর ওড়ে না—
কাঁচের খাঁচায় বন্দি পাখির মতো
ঠোঁট ঠুকে মরে নিঃশব্দে।

আপনার মতো করে আজ আর
কেউ লেখে না—
কলমের ডগায় তুলে আনে না
আমাদের অবর্ণনীয় দুঃখের
রক্তাক্ত শ্লোক।

শরৎচন্দ্র, আপনি নেই বলেই
রাজলক্ষ্মী, অভয়া,
রমা, কমলের আত্মারা
আজও ডুকরে কাঁদে—
শূন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা
শেষ ট্রেনের যাত্রীর মতো
খুঁজে ফেরে সেই সংগ্রামী পুরুষকে,
যিনি বর্ণপরিচয়ের শুকনো আইনী কাঠে
সহানুভূতির সবুজ পাতা এঁকেছিলেন।

শরৎচন্দ্র, আপনি নেই বলেই
ধর্মের জীর্ণ মুখোশগুলো
শঙ্কাহীন শাসন করে চলেছে
বৈজ্ঞানিক সত্যকে!
আদিম হিংস্রতাকেও হার মানিয়ে
তারা আজ মেতেছে
রক্তের হোলিখেলায়।

শরৎচন্দ্র,
আপনি নেই—
তবুও,
পথের দাবীর সব্যসাচী
পথ ভুলে যায়নি।
হয়তো কুয়াশায় হারিয়েছে
কিছু সংগ্রামী বন্ধুকে,
তাতে কী?
আপনার রেখে যাওয়া
অগ্নি-অক্ষর থেকে
সে আবার গড়ে নেবে—
শোষণ নামক মহামারীর
মহা প্রতিষেধক।
প্রকাশনা তথ্য: ফেসবুক,
বাংলা কবিতা ডট কম,
রুদোক পত্রিকা,
প্রতিবদ্ধ পত্রিকা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
উত্তম কুমার মোহন্ত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করেছ। ভালো লাগলো কবিতা পড়ে। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন কবিতা।

সুজন মন্ডল

অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় কবি মামা। ভালো থেকো সবসময় হাসিখুশি থেকো সবসময়।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা