জীবনমুখী কবিতা গদ্য কবিতা
এখনও নিশ্চিহ্ন হয়ে যাইনি

এখনও নিশ্চিহ্ন হয়ে যাইনি

পড়া: 216 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

একা আছি বলে
আমাকে সান্ত্বনা দিতে এসো না।

সময়ের অভিশাপে একা পুড়তে পুড়তে
নিজেকে পাথর বানিয়ে ফেলেছি,
এখন আর তেমন কোনো ঢেউয়েই
ভাঙে না বুক।

যাও,
একা আছি বলে ভেবো না
প্রদীপ নিভে গেছে।
হাওয়া উঠেছে বলে
আলো মরেনি।

এই দেখো
আমি এখনও নিশ্চিহ্ন হয়ে যাইনি...
ছাইয়ের নিচে
এখনও একটা স্ফুলিঙ্গ জেগে রয়েছে-

শোনো,
এই অবহেলার মরুভূমিতে
যদি কখনও বসন্তের বৃষ্টি নামে,
মুহূর্তে—
এই শুকনো ডালেও গজাবে পাতা।
প্রকাশনা তথ্য: বাংলা কবিতা ডট কম,

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা