কোথা থেকে কি হয়ে গেল
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
রুদ্ধ হয় না যেন মম দ্ধার।
যদি পথ ভুলে যাই কখনও -
ক্ষমা করো মোরে ।
আমার জীবন আকাশ কালো হতে চায় সময়ের নির্মম আঘাতে ।
চলন্তিকা, তুমি কোথায় ? ফিরে এসো আবার আমার সুপ্রভাতে।
তোমার ডাকনাম ছিল মানসী।
আজ প্রাণ রসহীন সমুদ্র সৈকতে সন্ধ্যায় তোমার নাম উচ্চারণ করতে গিয়ে নামের প্রথম অক্ষর আমাকে মাকে স্মরণ করিয়ে দিলো।
তাই তুমি আজও আমার কাছে মায়েরই মতো।
যে স্নেহ মমতা ভালোবাসা দিয়েছিলে,
তোমার সেই সরস গাছে আমাকে লতার মতো জড়িয়ে
দিয়েছিলে।
মা বৃক্ষ ছাড়া আমার প্রেমের লতা প্রতি মুহূর্তে হোঁচট খায় যেথা সেথা --------------
পথ ভোলা এই পথিককে আজ কে দেখাবে পথ ?
আমি আবার ও খুঁজে পেতে চাই তোমার হৃদয় রথ।
প্রভু জগন্নাথ সেই রথে আজও বিরাজমান -----
তাই বলছি, ফিরে এসো চলন্তিকা, ঠাঁই দাও তোমার আঁচলে, ফিরুক আবার আমার মান।
বিনিদ্র রজনীতে ভাবি শুধু --
কোথা থেকে কী হয়ে গেলো -
স্বপ্ন দেখিয়েছিলে তুমি -----
আজ দুঃস্বপ্নের রাত গুনি।
কে যেন প্রবেশিলো হঠাৎ হৃদয় কোণে,
ঝড় তুললো মম আকাশে ক্ষনে ক্ষনে,
আমার প্রেম ভিক্ষার ঝুলি করিলো পরিপূর্ণ,
কী হলো তার মনে ? অবশেষে ভিক্ষার ঝুলি করিলো শূন্য !
তাই আজ আর প্রেম ভিক্ষা চাইনা কারো কাছে।
যদি নিয়তি আবার দুঃখ দেয় শেষে।
জীবনে সবই শেষ ভাগ্যের নির্মম পরিহাসে !
আমারই ভবিষ্যৎ প্রাণ কণা আমারই অবর্তমানে তরঙ্গ সংকুল দুঃখের মহাসমুদ্র সাঁতরে পার হতে পারবে তো অবশেষে ! ! ?
প্রকাশনা তথ্য: ফেসবুক
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর