প্রকৃতির কবিতা গদ্য কবিতা
হেমন্ত এলে

হেমন্ত এলে

পড়া: 174 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

হেমন্ত এলে ভেসে ওঠে
ধূসর রঙের টি-শার্টের বুকে
হলদে নদীর মতো আঁকা
চলনবিলের রোদ্দুর,
ভাটরা বিলের উথাল-পাতাল ঢেউ
যেন ছৌ-নাচের ঘুঙুর।

হেমন্ত এলে
পাখির ডানায় জ্বলে ওঠে
কুয়াশার সাদা আগুন;
ভোরের হাওয়া চুপ করে থাকে,
পুকুরের জল ধূপের মতো
নিঃশব্দে ধোঁয়া ছড়ায়।
খেজুর গাছের হাঁড়িতে
জমে ওঠে
শীতের প্রথম পংক্তি ।


হেমন্ত এলে মেতে ওঠে
জুবুথুবু গ্রাম —
মায়ের হাতে, উনুনে ভাত ফোটার ধুমে।
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা