প্রেমের কবিতা গদ্য কবিতা
অথচ, সেও জানে

অথচ, সেও জানে

পড়া: 231 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

পার্কের ভেতর দুটো নদী মিশে যায়,
স্তনে লেগে থাকে ভোরের শিউলির ঘ্রাণ।

চুমুর লালায় ফুটে ওঠে শরীরে
রাত্রির কালো টিপ।

পার্কে বেঞ্চের পাশে ঝাউ পাতায়;
অন্ধকার জমে কালো মেঘের মতো,
ক্ষীণ হয়ে আসে ল্যাম্পপোস্টের আলো —
যেন চোখের পাতা বুজে আসছে শহরের...

ঘাসের উপর উড়ে গোলাপী ওড়না,
যেন লজ্জার পাখি ডানা ঝাপটায়-
অচেনা পায়ের শব্দে;
তুমি কান গুঁজে থাকো আমার বুকে —
যেন ঝড়ের মধ্যে পাখি ঢুকে যায় বাসায়।
আমি তোমার নিঃশ্বাস গুনি —
যেন মালা গুনি।

জাঙ্গিয়ার ফাঁক দিয়ে
উঁকি মারে একফালি বাঁকা চাঁদ —
যেন চোরের মতো সেও লুকিয়ে দেখছে,
অথচ, সেও জানে
এই কলঙ্কই আসলে ভালোবাসা...
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা