জীবনমুখী কবিতা গদ্য কবিতা
যে শহর ঘুমোয় না

যে শহর ঘুমোয় না

পড়া: 195 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুজন মন্ডল

যে শহর ঘুমোয় না

চোখে তার দাউ দাউ আগুন
যেন জ্বলে স্বপ্নের চিতা

ধোঁয়ার মতো নামে
পেঁয়াজের ঝাঁজের মতো বৃষ্টি,
হাওয়ায় ওড়নার মতো বয়ে যায়
জ্যান্ত শোক-

যে শহর ঘুমোয় না
চোখে তার ফুটে আছে
দস্যুর মতো কালরাত্রি-

তবু, সে ঘুমোতে চায় না;
পাছে কেউ জেগে ওঠে...
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা