দীপাবলী
পড়া: 123
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 1
এই আঁধারের প্রাচীর ক্ষয়ে ক্ষয়ে
শিমের বিচির মতো অঙ্কুরিত আলো?
প্রতীক্ষায় এক একটি নক্ষত্র
এক্সপায়ার হয়ে যায় —
বুজে আসে ভিউ, কমে আসে রিচ।
লাইক কমেন্টের শূন্য হাতে
আঁধার আঁধারি রয়ে যায়।
ফুটবে কি
রাত্রির ঘৃণায় রক্তজবা?
জ্বলবে
অন্ধকাসুর নিধনে দীপাবলী?
শুনেছি,
ঘৃণার ভেতরেই ফোটে
লাল ফুল,
অন্ধকারের ভেতরেই
জ্বলে আলো।
লাট্টুর মতো ঘোরে শুধু প্রশ্ন
আর উত্তরগুলো স্ক্রিনের ওপারে
ক্রমেই আনফ্রেন্ড হয়ে যায়...
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর